Wednesday, May 13, 2026
Homeজাতীয়কক্সবাজারে বর্জ্যকর্মীদের জন্য স্বাস্থ্য ক্যাম্প সোমবার

কক্সবাজারে বর্জ্যকর্মীদের জন্য স্বাস্থ্য ক্যাম্প সোমবার

বিএন রিপোর্ট, কক্সবাজার

বর্জ্যকর্মীদের স্বাস্থ্যসেবা ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে কক্সবাজারে দুইটি জেন্ডার সংবেদনশীল স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করা হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার পৌরসভা এলাকায় একযোগে এই ক্যাম্পগুলো অনুষ্ঠিত হবে। একটি ক্যাম্প পৌরসভার কনজারভেন্সি অফিসে এবং অন্যটি ওয়ার্ড নং ১১-এর গাড়ির মাঠে অনুষ্ঠিত হবে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ, দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের সহযোগিতায় প্লাস্টিক সার্কুলারিটি প্রকল্পের আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

আয়োজকরা জানান, দুইটি ক্যাম্পে শতাধিক নারী-পুরুষ বর্জ্যকর্মীকে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, ওষুধ এবং প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হবে।

বর্জ্যকর্মীরা শহরের পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে ভুগছেন এবং নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। এই ক্যাম্পের মাধ্যমে তাদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments